ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে ভয়াবহ আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
ঝুট গুদামে ভয়াবহ আগুন ছবির ক্যাপশন: ঝুট গুদামে ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার:

শিল্পনগরী গাজীপুরের কোনাবাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে একটি ঝুট কাপড়ের গুদাম। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ভোরে দেউলিয়াবাড়ির ক্লাব মোড় সংলগ্ন এলাকায় এই বিপত্তি ঘটে। আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট সমন্বিতভাবে কাজ শুরু করে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে গুদামের অভ্যন্তর থেকে হঠাৎ ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। প্রথমে কারখানার শ্রমিক ও কৌতূহলী জনতা নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান।


তবে ঝুট কাপড়ের গুদাম হওয়ায় দাহ্য উপাদানের সংস্পর্শে এসে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজে যুক্ত হয় কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট।


গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের সংকেত পাওয়ার পরপরই ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি বাগে আনা সম্ভব হয়নি।


প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের উৎস বা ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।