মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দারোগা পাড়া গ্রামে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পিতার নাম আবু সাইদের দ্বিতীয় সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ৩০ আগস্ট (রবিবার)সকাল ১১ টায়,, শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের অসাবধানতায় সবার অগোচরে পাশের একটি পুকুরে/ডোবায় পড়ে যায়।
বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ে তাকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। পুরো দারোগা পাড়া গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে গভীর শোকের ছায়ায়। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে যান।
দেশ বাংলা টিভি ডেক্স