ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
গ্রেপ্তারকৃত সুজন সাহা ছবির ক্যাপশন: গ্রেপ্তারকৃত সুজন সাহা
কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম :

টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষোভ করেন স্থানীয় মুসল্লিরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রেপ্তার যুবকের নাম সুজন সাহা (৩০)। তিনি কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার সত্য সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সুজন সাহার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে।

 বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার রাতেই বল্লা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় মুসল্লিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।

টাঙ্গাইল জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন হরগজ এলাকা থেকে সুজন সাহাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।