ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি ছবির ক্যাপশন: খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি
মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন। পথে গোপিনাথপুর এলাকায় সড়কে এক বধির বৃদ্ধা নারী চলে এলে তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। এ সময় গাড়িতে তাঁর সহধর্মিণীও ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিস্তারিত কারণ ও গাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
```0

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।