ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
ভূঞাপুরে সাংবাদিককে হুমকি দাতা ফরিদা। ছবির ক্যাপশন: ভূঞাপুরে সাংবাদিককে হুমকি দাতা ফরিদা।
আখতার হোসেন খান,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিককে হুমকি দাতা উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকার শাস্তি মূলক বদলী আদেশ দিয়েছেন, জেলা পরিবার পরিকল্পনা দপ্তর।

জানা যায়, স্বাস্থ্য কর্মী ফরিদা তার বাসায় ডেলিভারি কালে দুইটি শিশুর মৃত্যু হয়। সেই  সংবাদ সংগ্রহে  জৈনক সাংবাদিক উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদাকে কিছু প্রশ্ন করেন এবং ভিডিও ধারণ করেন। 

ফরিদা সে সব প্রশ্নের উত্তর না দিয়ে  ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন এবং অকথ্য ভাষায় মা- বাবার নাম করে গালি দেন। সেই সাথে সাংবাদিকের বাড়িতে গিয়ে হাত পা ভেঙে ফেলার হুমকি দেন। এই ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের পর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। 

তদন্ত কমিটি বিভিন্ন মাধ্যমে সংবাদ পর্যালোচনা ও  ভিডিও টি দেখেন এবং সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তার জেরে হুমকি দাতা স্বাস্থ্য কর্মী ফরিদাকে ভূঞাপুর থেকে টাঙ্গাইলের দেলদুয়ার ফাজিল হাট পরিবার কল্যাণ দপ্তরে শাস্তি মূলক বদলির আদেশ দেয়া হয়। 

গত ২ সেপ্টেম্বর উপ পরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানম স্বাক্ষরিত পত্রে হুমকি দাতা ফরিদা' র বদলি আদেশ জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।