নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে রেললাইনের পাশ থেকে উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ী কাদের ও এক পথচারী। রাত সাড়ে ১২টার দিকে তারা আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স