ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কুষ্টিয়ায় ট্রাকভর্তি ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
কুষ্টিয়ায় ট্রাকভর্তি ১২ টন খোলা চিনি জব্দ ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ট্রাকভর্তি ১২ টন খোলা চিনি জব্দ
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় অস্বাভাবিক অবস্থায় একটি ট্রাক থেকে প্রায় ১২ টন খোলা চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকে থাকা লোকজনসহ চারজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে খাজানগর এলাকায় একটি চিনিবোঝাই ট্রাক থেকে চিনি গলে সড়কে পড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ট্রাকটি আটকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং চারজনকে হেফাজতে নেয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, ট্রাকটিতে আনুমানিক ১২ টন খোলা চিনি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে চিনি বোঝাই করে ট্রাকটি খাজানগরের উদ্দেশ্যে এসেছিল।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে ট্রাকটি থামানোর পর সেখান থেকে চিনি নামানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই গলে যাওয়া চিনি ট্রাকের নিচ দিয়ে সড়কে ছড়িয়ে পড়তে থাকে। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা হাঁড়ি ও বিভিন্ন পাত্র নিয়ে রাস্তায় পড়ে থাকা চিনি সংগ্রহের চেষ্টা করেন।
তবে ঘটনার সঙ্গে নিজের প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু। তিনি দাবি করেন, ট্রাকের চিনি তার প্রতিষ্ঠানে নেওয়ার কথা ছিল না। তার মিলের পাশে কামাল নামে এক ব্যক্তির একটি গোডাউনে চিনি নামানোর কথা ছিল বলে তিনি জানান।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুক্রবার রাতে একই এলাকায় আরও দুটি চিনিবোঝাই ট্রাক প্রবেশের তথ্য পাওয়া গেছে। ওই ট্রাক দুটির অবস্থান শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।
এই বিপুল পরিমাণ চিনি কেন আনা হয়েছিল, কোথা থেকে সরবরাহ করা হয়েছে এবং কার কাছে তা পৌঁছানোর কথা ছিল এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও অভিযান শেষে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।