ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন: আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি: 

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী সিএনজিতে গাঁজা পরিবহনের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ইসবপুর এলাকার তিলকপুর থেকে সান্তাহার হবির মোড়গামী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজির পেছনের আসনে বসা দুই নারীকে সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় মোছা. পারুল বেগম (৫৬) ও মোছা. রুপালী বেগমের (৪০) কোমরের সামনের অংশে পুরোনো কাপড় দিয়ে বিশেষ কায়দায় বাঁধা প্যাকেট পাওয়া যায়।

পরে প্যাকেটগুলো খুলে প্রত্যেকের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম করে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পারুল বেগম দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাদকপাড়া এলাকার বাসিন্দা। রুপালী বেগম একই উপজেলার ঘাসুরিয়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।