ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত - ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট আতঙ্ক ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাসপাতালের নতুন ভবনের ওপরের অংশে ধোঁয়া দেখা দিলে রোগী, স্বজন ও হাসপাতালকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ভবনের অষ্টম তলায় থাকা একটি লিফটের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়।

আগুনের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন তলায় থাকা রোগী ও স্বজনরা দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এ সময় সিঁড়িতে প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন নিচে পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা যাওয়ার সময় পদদলনের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন,নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং তারাকান্দার কুলসুমা (৩৫)। নিহত শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ, নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, লিফটের যন্ত্রাংশ অতিরিক্ত উত্তপ্ত হওয়া অথবা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে হাসপাতালের ভবনের বড় ধরনের কাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে আতঙ্ক তৈরি হয় এবং এরই মধ্যে পদদলনের ঘটনা ঘটে।

ঘটনার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ধীরে ধীরে ফিরিয়ে আনা হয়। রোগীদেরও পরিস্থিতি বুঝে নিজ নিজ ওয়ার্ডে নেওয়া হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও স্বজনের সমাগম হয়। এমন পরিস্থিতিতে জরুরি সময়ে রোগী সরিয়ে নেওয়া, সিঁড়ি ও লিফট ব্যবস্থাপনা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করার দাবি উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।