ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

পঞ্চগড়ে নারীসহ মসজিদের ইমাম আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
ছবির ক্যাপশন:
স্টাফ রিপোর্টার, জাহাঙ্গীর আলম:

পঞ্চগড়ে এক নারীর সঙ্গে একটি আবাসিক কক্ষে অবস্থানের অভিযোগে মো. শহিদুল ইসলাম নামে এক মসজিদের ইমামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৬ সেপ্টম্বর (মঙ্গলবার) রাতে পঞ্চগড় চিনিকল কলোনির একটি কোয়ার্টারের শয়নকক্ষ থেকে ওই নারীর সঙ্গে তাঁকে স্থানীয়রা আটক করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারীর বয়স ১৯ বছর। তিনি পঞ্চগড় পৌর এলাকার বাসিন্দা। মঙ্গলবার বিকেলে ওই নারী শহিদুল ইসলামের কোয়ার্টারে যান বলে স্থানীয়দের দাবি।
পরে রাতে ওই নারী খাবার কিনতে মিলগেট বাজারের দিকে গেলে কয়েকজন যুবকের সন্দেহ হয়। তাঁরা ওই নারীকে অনুসরণ করে শহিদুল ইসলামের কোয়ার্টারে যান। সেখানে দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে নারীসহ শহিদুল ইসলামকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।