ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিয়াকৈরে ভয়াবহ আগুন, পুড়ল ২৩ ঘর ও ৫ দোকান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
কালিয়াকৈরে ভয়াবহ আগুন, পুড়ল ২৩ ঘর ও ৫ দোকান ছবির ক্যাপশন: কালিয়াকৈরে ভয়াবহ আগুন, পুড়ল ২৩ ঘর ও ৫ দোকান
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২৩টি ঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিণহাটি এলাকায় রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনির একটি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে অল্প সময়ের মধ্যে আগুন পাশের কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে দুটি কলোনির ২৩টি ঘর ও পাঁচটি দোকান আগুনে পুড়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

শুভ্র মজুমদার /দেশ বাংলা টিভি নিউজ

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।