ডেস্ক রিপোর্ট:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ২য় ধাপের আবেদন শুরু হচ্ছে আজ রবিবার ২৭ সেপ্টেম্বর। চলবে আগামীকাল ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, যেসব শিক্ষার্থী ১ম ধাপে আবেদন করেনি, চান্স পেয়েও ভর্তি কনফার্ম করেনি অথবা আবেদন করেও সিলেক্ট হয়নি, তারা এই ধাপে আবেদন করতে পারবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
আবেদনের সময়: ২৭ সেপ্টেম্বর - ২৮ সেপ্টেম্বর, রাত ৮টা পর্যন্ত। ফল প্রকাশ হবে ১ অক্টোবর ২০২৬
আবেদন ফি ১৫০ টাকা। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।
আবেদনের লিংক: http://www.xiclassadmission.gov.bd
· কলেজ চয়েস: সর্বনিম্ন ৫টি, সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।
নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১ অক্টোবর প্রকাশের পর কলেজগুলো নিজ নিজ নোটিশের মাধ্যমে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ জানাবে।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, ২য় ধাপ শেষেও আসন খালি থাকলে ৩য় ধাপের আবেদনের সুযোগ দেয়া হবে।
দেশ বাংলা টিভি ডেস্ক