ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

একাদশে ভর্তির ২য় ধাপের আবেদন শুরু আজ ২৭ সেপ্টেম্বর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
একাদশে ভর্তির ২য় ধাপের আবেদন শুরু আজ। আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ছবির ক্যাপশন: একাদশে ভর্তির ২য় ধাপের আবেদন শুরু আজ। আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত
ডেস্ক রিপোর্ট:
‎‎২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ২য় ধাপের আবেদন শুরু হচ্ছে আজ রবিবার ২৭ সেপ্টেম্বর। চলবে আগামীকাল ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
‎
‎আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, যেসব শিক্ষার্থী ১ম ধাপে আবেদন করেনি, চান্স পেয়েও ভর্তি কনফার্ম করেনি অথবা আবেদন করেও সিলেক্ট হয়নি, তারা এই ধাপে আবেদন করতে পারবে।
‎
‎আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
‎আবেদনের সময়: ২৭ সেপ্টেম্বর - ২৮ সেপ্টেম্বর, রাত ৮টা পর্যন্ত। ফল প্রকাশ হবে ১ অক্টোবর ২০২৬
আবেদন ফি ১৫০ টাকা। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।
‎আবেদনের লিংক: http://www.xiclassadmission.gov.bd
· ‎কলেজ চয়েস: সর্বনিম্ন ৫টি, সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।
‎
‎নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১ অক্টোবর প্রকাশের পর কলেজগুলো নিজ নিজ নোটিশের মাধ্যমে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ জানাবে।
‎
‎শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, ২য় ধাপ শেষেও আসন খালি থাকলে ৩য় ধাপের আবেদনের সুযোগ দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।