ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সাজেকে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির ছাত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চাইলাতলী এলাকায় দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় কসমিতা ত্রিপুরা (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাইলাতলী পাড়ায় এ ঘটনা ঘটে। আহত কসমিতা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, সকালে চাইলাতলী এলাকায় দুই পক্ষের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এ সময় বাড়ির কাছাকাছি অবস্থান করা কসমিতা গুলির আঘাতে আহত হয়। গুলি তার বাম হাতের কবজিতে লাগে বলে জানা গেছে।

পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার বাম হাতের কবজিতে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গোলাগুলির ঘটনায় এক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর চাইলাতলীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।