ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার কাহালুতে পূজামণ্ডপে গাছ ভেঙে পড়ে একজন আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
পূজামণ্ডপে গাছ ভেঙে পড়ে একজন আহত ছবির ক্যাপশন: পূজামণ্ডপে গাছ ভেঙে পড়ে একজন আহত
মো: স্বাধীন বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার কাহালুতে একটি দুর্গাপূজা মণ্ডপের প্যান্ডেলের ওপর হাসপাতাল চত্বরের একটি বিশাল শিমুলগাছ ভেঙে পড়ে এক আনসার সদস্য আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কাহালু চারমাথা সনাতনী শিক্ষা শারদীয় দুর্গাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যের নাম আঁখি খাতুন (২৪)। তিনি কাহালু পৌর এলাকার সারাই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের একটি বড় শিমুলগাছ ভেঙে পাশের পূজামণ্ডপের প্যান্ডেলের ওপর পড়ে। এতে প্যান্ডেল, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য আঁখি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন এবং ভেঙে পড়া গাছ সরিয়ে নেন।

এ ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ গাছ আগে থেকে না কাটাকে দায়ী করেছেন পূজা উদযাপন কমিটির সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।