ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মোংলা বন্দরে পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

 সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরীর কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নিতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া কার্গো জাহাজটির নাম ‘এমভি ফুলবাড়ী’। বন্দর ও জাহাজসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে ঢাকার বাদামতলীর উদ্দেশে রওনা হয়েছিল কার্গোটি।

পথে পশুর চ্যানেলের সুন্দরীর কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে কার্গোটি ক্ষতিগ্রস্ত হয়ে কয়লাসহ নদীতে ডুবে যায়।

আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন জাহাজটিতে দুর্ঘটনার সময় ৯ জন স্টাফ ছিলেন। জাহাজটি ডুবতে শুরু করলে তাঁরা দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠে প্রাণে রক্ষা পান।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজটি মূল নৌচ্যানেলের বাইরে অবস্থান করায় বন্দরের প্রধান চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। বর্তমানে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য এর মালিকপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।