ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছয়জনের, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
পাবনা সংবাদদাতা:
পাবনা সদর উপজেলার একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

 শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন কিশোর ও তরুণ সোনাপাতি বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে তারা বিলের মধ্যে থাকা পলিথিন দিয়ে তৈরি একটি অস্থায়ী ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর ওই ঘরেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। একই ঘটনায় আরও তিনজন আহত হন।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বজ্রপাতে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।