ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ পণ্য জব্দ, আটক ১ ছবির ক্যাপশন: কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ পণ্য জব্দ, আটক ১
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা। জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধভাবে আনা মালামাল রয়েছে।

সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে ২২ বিজিবি। সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

তবে আটক ব্যক্তির পরিচয়, জব্দ করা ইয়াবার সুনির্দিষ্ট পরিমাণ এবং অন্যান্য পণ্যের বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।