ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টঙ্গীতে আবাসিক বাড়ির গোপন কক্ষে ইয়াবা তৈরির সরঞ্জাম, গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: যুবক গ্রেপ্তার
গাজীপুর সংবাদদাতা :
গাজীপুরের টঙ্গীতে আবাসিক বাড়ির চতুর্থ তলায় গোপন কক্ষ তৈরি করে ইয়াবা তৈরির প্রস্তুতির অভিযোগ উঠেছে। ওই কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগাড় (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম নাজমুল ইসলাম বাপ্পি (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে ওই বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। পরে রাতে বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় চতুর্থ তলার একটি গোপন কক্ষ থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাড়ির ভেতরের দিকে বিশেষভাবে কক্ষটি তৈরি করা হয়েছিল, যাতে সহজে সেখানে প্রবেশ করা সম্ভব না হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরার পর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন। একপর্যায়ে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির পরিকল্পনা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তিনি।

এ ঘটনায় উদ্ধার করা সরঞ্জাম ও রাসায়নিক উপাদানের প্রকৃতি এবং ব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।