ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

টেকনাফে ১১ লাখ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
কক্সবাজার সংবাদদাতা :
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১৫-এর কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক অভিযানের তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা মো. আবছার উদ্দীন (১৯) ও মো. আদিল (২৬)।

ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে অভিযান চালানো হয়। এর আগে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে ইয়াবার বড় একটি চালান কেনাবেচার প্রস্তুতির তথ্য পায়।

পরে পাওয়া তথ্য যাচাই করে সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হলে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ওই দুই যুবককে আটক করা হয়।

এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তপথে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে বিপথগামী করার পাশাপাশি সামাজিক অপরাধ বৃদ্ধির ঝুঁকি তৈরি করছে।

তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্যাটালিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি এবং ২৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এ সময় অপহরণ ও মানবপাচারের শিকার সাতজনকে উদ্ধার করার পাশাপাশি বিভিন্ন মামলায় ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।