ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

কালিহাতীতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
কালিহাতীতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু ছবির ক্যাপশন: কালিহাতীতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
ADVERTISEMENT AREA
শাহ আলম, স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার সল্লা এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৭)। তিনি কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মিরহামজানি গ্রামের বাসিন্দা এবং সুজন মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সল্লা এলাকার রেললাইনের ওপর দিয়ে পারাপারের সময় দ্রুতগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মুক্তা আক্তারের মৃত্যু হয়। 

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।স্থানীয় সল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম প্রামাণিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ট্রেন পুলিশ কর্মকর্তা বলেন,"খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান,ট্রেন আসার সময় ওই নারী কীভাবে রেললাইনের ওপর চলে গিয়েছিলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Md Samir Hosen

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।