ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

৬৩ কোটি টাকা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার কিনলো সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
৬৩ কোটি টাকা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার কিনলো সরকার! ছবির ক্যাপশন: ৬৩ কোটি টাকা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার কিনলো সরকার!
ADVERTISEMENT AREA
খেলা ডেস্ক:
আসন্ন ফুটবল বিশ্বকাপ দেশের দর্শকদের জন্য উন্মুক্ত করতে ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ভ্যাট ও করসহ এ বাবদ প্রায় ৬৩ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

‎মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখেই বিটিভির মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, শুধু বিটিভিই নয়, দর্শকরা আরও দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং মোবাইল অপারেটরের মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।
‎তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা যেন সহজেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে পারেন, সে লক্ষ্যেই এই সম্প্রচার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

‎বিশ্বকাপ শুরুর আগেই এমন উদ্যোগে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বিনামূল্যে বা সহজলভ্য মাধ্যমে খেলা দেখার সুযোগ পাওয়ায় দর্শকদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।