টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১০ জুন ২০২৬) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মির্জাপুর থানার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামের বাসিন্দা এস. এম. মোয়াজ্জেম (৫০)-এর নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আটক এস. এম. মোয়াজ্জেমের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ADVERTISEMENT AREA
Md Samir Hosen