ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন: জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ
ADVERTISEMENT AREA
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে শারীরিকভাবে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
‎নাঈম হাসানের দাবি, ঢাকায় খেলা শেষে রাতে চট্টগ্রামে পৌঁছে তিনি বিমানবন্দর থেকে অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে লালখান বাজার এলাকায় পুলিশ পরিচয়ে কয়েকজন অটোরিকশাটি থামিয়ে চালকের কাগজপত্র যাচাই শুরু করেন। একপর্যায়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়।
‎ক্রিকেটারের ভাষ্য অনুযায়ী, তিনি নিজেকে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি পরিচয়পত্রও প্রদর্শন করেন। এরপরও দায়িত্বরত এক এসআই লাঠি দিয়ে তাঁর কোমরে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সাদা পোশাকে থাকা আরেক ব্যক্তি পাইপ দিয়ে তাঁকে মারধর করেন বলেও দাবি করেন নাঈম।
‎তিনি আরও জানান, ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বরং তাঁকে ‘আসামি’ বলে চুপ থাকতে বলা হয় এবং মারধর অব্যাহত থাকে বলে অভিযোগ করেন তিনি।
‎ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।
‎এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Md Samir Hosen

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।