ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

মিশরের সাত তারকার জার্সিতে বিশ্বকাপ নয়, মিশরকে স্পষ্ট বার্তা ফিফার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ছবির ক্যাপশন:
ADVERTISEMENT AREA
‎স্পোর্টস ডেস্ক:
‎আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবার শিরোপা জয়ের স্মারক হিসেবে জার্সিতে সাতটি তারকা ব্যবহার করে মিশর। তবে বিশ্বকাপের মঞ্চে সেই জার্সি পরা যাবে না বলে দেশটির ফুটবল ফেডারেশনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
‎ফিফার নির্দেশনা অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে কেবল বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসেবেই তারকা ব্যবহার করা যাবে। যেহেতু মিশর এখনো বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি, তাই বিশ্বকাপ ম্যাচে সাত তারকাযুক্ত জার্সি ব্যবহারের অনুমতি মিলবে না।
‎মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া কর্মকর্তা মোহামেদ মোরাদ ছাবেত জানিয়েছেন, বিষয়টি নিয়ে কয়েক মাস আগেই ফিফা তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। সেই অনুযায়ী দল ও কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আগেভাগেই প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
‎তিনি বলেন, এটি কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নয়; বরং বিশ্বকাপের পোশাকবিধি অনুসরণে ফিফার একটি নিয়মিত নির্দেশনা। তাই নতুন নির্দেশনা বাস্তবায়নে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।
‎ফুটবল বিশ্বে অনেক দেশ নিজস্ব অর্জনের স্মারক হিসেবে জার্সিতে তারকা ব্যবহার করলেও বিশ্বকাপের ক্ষেত্রে ফিফার নীতিমালা ভিন্ন। সংস্থাটির মতে, বিশ্বকাপ জয়ের স্বীকৃতি ছাড়া অন্য কোনো টুর্নামেন্টের শিরোপা বোঝাতে জাতীয় দলের বিশ্বকাপ জার্সিতে তারকা যোগ করা যাবে না।
‎ফলে আগামী বিশ্বকাপের ম্যাচগুলোতে মিশরকে সাত তারকাবিহীন বিশেষ নকশার জার্সি পরেই মাঠে নামতে হবে।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Md Samir Hosen

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।