ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

নেত্রকোণায় একাধিক স্থানে বজ্রপাতে দুইজন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
নেত্রকোণার সদর উপজেলায় একাধিক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু ছবির ক্যাপশন: নেত্রকোণার সদর উপজেলায় একাধিক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু
ADVERTISEMENT AREA
দেশ বাংলা ডেক্স:-
নেত্রকোণার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি ও সিএনজি চালক সবুজ মিয়া নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সাপমারা গ্রামের খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসার পাশে ও কাইলাটী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, জামাল মুন্সি উপজেলার সাপমারা একটি কওমি মহিলা মাদ্রাসার শিক্ষক। রোববার ফজরের নামাজ শেষ করে তিনি সকাল সাড়ে ছয়টার দিকে মাদ্রাসার পাশে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বৃষ্টির শেষে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় জামাল মুন্সিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একইদিন সকালে কাইলাটী গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নেত্রকোণার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাকিউল বারী জানান, আমতলা ইউনিয়নে জামাল মুন্সি নামে একজন মাদ্রাসা শিক্ষক বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।