ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

সাংবাদিক ও বাউল সংগঠক কবির হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
সাংবাদিক ও বাউল সংগঠক কবির হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন: সাংবাদিক ও বাউল সংগঠক কবির হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ADVERTISEMENT AREA
শাহ আলম,স্টাফ রিপোর্টার:
সাংবাদিক ও বাউল সংগঠক কবির হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা।

মানববন্ধনে বক্তারা বলেন, কবির হোসেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, বাউল সংস্কৃতি ও লোকঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর ওপর হামলার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং দেশের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চার ওপর সরাসরি আঘাত।

সংগঠনের সভাপতি বাউল গুরু ফকির শফি মন্ডল বলেন, বাউলধারা ও লোকসংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কবির হোসেনের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সাধারণ সম্পাদক ও লালন গবেষক সর্দার হীরক রাজা বলেন, যারা সত্য, মানবতা ও সংস্কৃতির পক্ষে কাজ করেন, তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

এদিকে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক শাহ আলম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কবির হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনা সমাজে নেতিবাচক বার্তা বহন করবে।

বক্তারা আরও বলেন, বাউল, ফকির ও লোকশিল্পীরা যুগ যুগ ধরে সম্প্রীতি, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শান্তির বার্তা ছড়িয়ে আসছেন। তাদের ওপর যেকোনো ধরনের হামলা, হয়রানি বা প্রতিবন্ধকতা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য হুমকিস্বরূপ। তাই অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধন থেকে কবির হোসেনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল বাউল, ফকির ও লোকশিল্পীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার উপযোগী পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়।

এ সময় বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বাউল শিল্পী, ফকির সম্প্রদায়ের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।