ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

বগুড়ায় জে কে এয়ার ট্রাভেলসের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
বগুড়ায় জে কে এয়ার ট্রাভেলসের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ছবির ক্যাপশন: বগুড়ায় জে কে এয়ার ট্রাভেলসের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ
ADVERTISEMENT AREA
মো:স্বাধীন খান  বগুড়া জেলা প্রতিনিধি: 
জে কে এয়ার ট্রাভেলস এজেন্সি ৫ লাখ টাকার বিনিময়ে বৈধভাবে লাওসে কাজের ভিসায় পাঠানোর কথা বলে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে উল্টো জালিয়াতি, প্রতারণা ও মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলন করে।

উক্ত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন করেন বগুড়া শহরের গোহাইল রোড সূত্রাপুর এলাকার মোঃ আবু নাঈম শেখ। 

১৫ জুন (সোমবার) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,জে কে এয়ার ট্রাভেলস চেয়ারম্যান বাড়ি ও  হেড অফিস বনানী এবং শাখা অফিস সান্তাহার সোনার বাংলা মার্কেট ৩য় তলায়। এজেন্সির বগুড়া প্রতিনিধি তরিকুল ইসলাম ময়েন এর মাধ্যমে এই এজেন্সি ৫ লাখ টাকার বিনিময়ে আমাকে বৈধভাবে লাউসে কাজের ভিসায় পাঠাবে। পরবর্তীতে যখন তারা বাংলাদেশ ম্যানপাওয়ার এর বৈধ ছাড়পত্র দিতে ব্যর্থ হয় তখন তারা তাদের শান্তাহার অফিসে বসে মূল মালিক জাহিদুল ইসলাম, সান্তাহার অফিসের প্রধান এস এম লুৎফর রহমান ও বগুড়া প্রতিনিধি ময়েন আমাকে অবৈধভাবে এয়ারপোর্ট কন্টাক্ট এ পাঠাতে প্রস্তাব দিয়ে তারা বলে, কোন সমস্যা হবে না। সকল দায়ভার তাদের শেষ পর্যন্ত আমি রাজি হইলে তাদের সাথে চুক্তির বিনিময়ে গত ৪/৬/২০২৬ ইং তারিখে ফ্লাইট দেওয়ার কথা বলে আমাকে তাদের ঢাকা অফিসে নিয়ে গিয়ে আমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার পরে ফ্লাইটের টিকিট দিবে বলে তাল-বাহানা শুরু করে । তখন আমি ৯৯৯এ ফোন করে পুলিশের সাহায্য নিলে ওখানে যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম সেটা তখনই আমাকে পুলিশ উদ্ধার করে দেয়। আর বাকি টাকা ও পাসপোর্ট সান্তাহার অফিস থেকে দিয়ে দিবে বললে আমি চলে আসি। বগুড়াতে আসার পর সান্তাহার অফিসে এস এম লুৎফর রহমান এর সাথে যোগাযোগ করলে টাকা দিতে অস্বীকার করে। 

তখন আমি তাদের জালিয়াতির ভিডিওটা আমার ওয়াইফের সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করে দেই।  তারপর থেকে তারা বিভিন্ন ফোন নাম্বার থেকে আমার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার হুমকি দেয়। শেষ পর্যন্ত তিন চারদিন আগে ঢাকা ও শান্তাহার অফিসের প্রধান জাহিদুল ইসলামের সাথে আমার যোগাযোগ হইলে তিনি বলেন বিষয়টা মীমাংসা করে আমার টাকা ও পাসপোর্ট ফেরত দিবে। আমাকে বলে খুব শীঘ্রই যোগাযোগ করতেছি তোমার সাথে। একথা বলে গত ১৩/০৬/২০ তারিখে আমি ও আমার ওয়াইফের নামে দৈনিক বরেন্দ্রকন্ঠ পত্রিকা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে আমার স্ত্রীর ফেসবুক আইডি ও ছবি ব্যানার বানিয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে তিনি উক্ত মিথ্যা অভিযোগের প্রতিবাদ এবং  অবশিষ্ট টাকা ও পাসপোর্ট ফেরত এর দাবি  করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 
এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ করেছি। সঠিক তদন্তের মাধ্যমে এ সকল জালিয়াতদের বিরুদ্ধে যথাযথ শাস্তি দাবিও করা হয়।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।