ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল পতাকার রংয়ে রাঙানো বাড়ি, দেখতে আসছে মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল পতাকার রংয়ে রাঙানো বাড়ি, দেখতে আসছে মানুষ ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল পতাকার রংয়ে রাঙানো বাড়ি, দেখতে আসছে মানুষ
ADVERTISEMENT AREA
স্টাফ রিপোর্টারঃ 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক ব্রাজিল সমর্থক তার বাড়ি ব্রাজিলের পতাকার আদলে রং করেছেন।

উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের রুবেল মিয়া তার পুরো বাড়ি ব্রাজিলের পতাকার রংয়ে সাজিয়েছেন বলে জানান।

বাড়ির সীমানা দেওয়ালে ব্রাজিলের পতাকার পাশাপাশি দেশটির খেলোয়াড়দের ছবিও আঁকা হয়েছে।

স্থানীয়রা জানান, বাড়িটি দেখতে প্রতিদিন আশপাশের এলাকার মানুষ ভিড় করছেন।
রুবেল মিয়া বলেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করি। সেই ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেওয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে। এখন কাজ শেষ পর্যায়ে।
তিনি বলেন, এতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে।

শাহ আলম / দেশ বাংলা টিভি
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী।
............................. প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।