ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

যুক্তরাষ্ট্রে ইন্টেলের চিপ ব্যবহার করবে অ্যাপল, দাম বাড়ার ইঙ্গিত দিলেন টিম কুক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলে ছবির ক্যাপশন: প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলে
ADVERTISEMENT AREA

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ইন্টেলের মধ্যে একটি সমঝোতা হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্রেই অ্যাপলের জন্য কম্পিউটার চিপ উৎপাদন করা হবে। ট্রাম্পের ভাষ্য, দেশের অভ্যন্তরে সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়ানো এবং প্রযুক্তিগত স্বনির্ভরতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রে চিপ ডিজাইন উৎপাদন জোরদার করতে ইন্টেলকে সহায়তা দেওয়া হয়েছে। তাঁর এই ঘোষণার পর শেয়ারবাজারে ইন্টেলের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। তবে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইন্টেল।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অ্যাপল দীর্ঘদিনের উৎপাদননির্ভরতা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবে। বর্তমানে আইফোন, আইপ্যাড ম্যাক কম্পিউটারের প্রসেসরের বড় অংশই তাইওয়ানে তৈরি হয়।

এদিকে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে মেমোরি স্টোরেজ চিপের দাম বেড়ে যাওয়ায় ভবিষ্যতে আইফোনসহ বিভিন্ন অ্যাপল পণ্যের দাম বাড়ানো প্রায় অনিবার্য হয়ে পড়েছে।

টিম কুক বলেন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের প্রভাব থেকে গ্রাহকদের রক্ষা করার চেষ্টা করা হলেও বর্তমান পরিস্থিতিতে আগের দামে পণ্য বিক্রি করা কঠিন হয়ে উঠছে।

এর আগে ট্রাম্প প্রশাসন ইন্টেলের উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছিল। সেই উদ্যোগের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদন বৃদ্ধি, জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং বৈশ্বিক চিপ শিল্পে দেশটির প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করা।

সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি উৎপাদন বাড়ানোর নীতিতে ট্রাম্প প্রশাসনের গুরুত্ব আবারও স্পষ্ট হয়েছে। তবে অ্যাপল এখনো ট্রাম্পের দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী।
............................. প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।