ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
বগুড়ার কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: বগুড়ার কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
মো: স্বাধীন খান। বগুড়া জেলা প্রতিনিধি: 
বগুড়ার কাহালু উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান, হাইব্রিড মরিচ, তিল, হাইব্রিড সবজি, প্রাকৃতিক পরাগায়ন উৎপাদন ও প্রণোদনা কর্মসূচির আওতায় কাহালু উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

২০ জুন( শনিবার) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিপুল সংখ্যক কৃষক।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।