ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের  মৃত্যুদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
ছবির ক্যাপশন:
ADVERTISEMENT AREA
‎মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
‎স্বাধীনতা যুদ্ধের পর বগুড়ার আদালতে এই প্রথম ৫ জনের ফাঁসির রায় ঘোষণা করেছেন বিচারক। এমন চাঞ্চল্যকর রায়ে বগুড়াবাসী সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ ৮ বছর পর আদালতের শুনানি শেষে শাজাহানপুর উপজেলার চাঞ্চল্যকর শিশু রিফাত (৮) হত্যার রায় এই রায় ঘোষণা করা হয়। আজ রবিবার (২১ জুন) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ আনোয়ারুল হক এই রায় দেন। মামলার অন্য ৫ আসামীকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। রায়ে নিহত শিশুর পরিবার সন্তোশ প্রকাশ করেন।
জানা যায়, ২০১৮ সালের (১৫ জুলাই) বিশ্বকাপ ফাইনাল খেলা চলাকালীন সময় শিশু রিফাতকে অপহরণ করা হয়।
‎ ওইদিন সন্ধ্যা থেকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস বাজারের ব্যবসায়ী সাবেক কুয়েত প্রবাসী এনামূল হকের ৮ বছরের শিশুপুত্র রিফাত হারিয়ে যায়। তাকে পরিবারের সদস্য এবং গ্রামবাসী রাতভর খুঁজে না পেয়ে পরদিন ইউপি চেয়ারম্যানের সাথে পরামর্শ করে তারা থানায় এসে সাধারণ ডায়েরি করেন। খবর জানার পর থেকেই শাজাহানপুর থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং তদন্ত শুরু করে।
 
‎এরপর (১৬ জুলাই) সকাল নয়টার দিকে রিফাতের বাবা এনামুলের মোবাইল নম্বরে ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবী করে বলা হয় টাকা নিয়ে জামাদারপুকুর বাসস্ট্যান্ডে আসতে বলে অপহরণকারীরা। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশী গোয়েন্দা তৎপরতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরে অভিযান চালিয়ে একাধিক আসামিকে আটক করে পুলিশ। কিন্তু কোনভাবেই তাদের মুখে শিশু রিফাত হত্যার বিষয়ে শিকারোক্তি পাওয়া যায়নি।

‎পরে (১৮ জুলাই) সকালে শিশু রিফাতের অর্ধগলিত মৃতদেহ বগুড়ার শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা ভদ্রাবতী স্রাবতী নদীর সিংহবাড়ি ব্রিজের নিচ থেকে উদ্ধার হয়। মৃতদেহ পাবার পর রিফাতের বাবা এনামুল কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী।
............................. প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।