ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

দুই দিনের ব্যবধানে বড় পতন, ভরিতে স্বর্ণের দাম কমল ৫,৪৮২ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
ভরিতে স্বর্ণের দাম কমল ৫,৪৮২ টাকা ‎ ছবির ক্যাপশন: ভরিতে স্বর্ণের দাম কমল ৫,৪৮২ টাকা ‎
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দাম কমে যাওয়ায় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।
‎বুধবার (২৪ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্য কার্যকর হয়েছে।
‎বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
‎নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় বিক্রি হবে।
‎এর আগে গত ২২ জুন বাজুস প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছিল। মাত্র দুই দিনের ব্যবধানে সেই বৃদ্ধির চেয়েও বেশি পরিমাণে দাম কমানো হলো।
‎স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।
‎বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে। বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।
‎চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বৃদ্ধি, ৩৯ বার হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। একই সময়ে রুপার দাম ৪৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বার বৃদ্ধি এবং ২৪ বার হ্রাস পেয়েছে।
‎বিশ্ববাজারে মূল্যহ্রাস এবং স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দর কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে এই বড় সমন্বয় এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বাজারে মূল্য ওঠানামা অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও অস্থির বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।