ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ায় জন্মদিনের অনুষ্ঠান থেকে চিকিৎসক নেতা ডা. মিশু আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
ছবির ক্যাপশন:
মো:স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি: 
​বগুড়ার শেরপুরে একটি রেস্টুরেন্টে জন্মদিনের কেক কাটার সময় পুলিশের হাতে আটক হয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ  বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু। জুলাই গণঅভ্যুত্থানে নাশকতা ও হামলার অভিযোগে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়। ২৩ তারিখ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে পুলিশ। 

​জমকালো আলোর নিচে চলছিল জন্মদিনের কেক কাটার আনন্দ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশুর। আকস্মিকভাবেই সেখানে হাজির হয় শেরপুর থানা পুলিশ। বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামি হিসেবে অনুষ্ঠানস্থল থেকেই তাকে আটক করা হয়। 

​আটক ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়ার একজন সুপরিচিত চিকিৎসক ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা। পূর্বে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বাগেরহাট আইএসটি-তে কর্মরত রয়েছেন। 

​পুলিশ জানায়, রাতে শেরপুরের ধুনট মোড়ের হোটেল মকটেলে পরিচিত এক চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডা. মিশু। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
​শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওস) এস এম মঈনুদ্দীন, বলেন,

​বগুড়া সদর থানার জুলাই গণঅভ্যুত্থান ও নাশকতা সংক্রান্ত একটি মামলায় তাকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।