নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার গান্দিনাপাড়া এলাকায় মুক্তা রানী (৫৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুক্তা রানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গান্দিনাপাড়া এলাকার বাসিন্দা এবং সিঙ্গাপুর প্রবাসী বাদল চন্দ্রের স্ত্রী।
পরিবারের সদস্যদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। সখীপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স