ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বাংলাদেশে প্রত্যর্পণ ঠেকাতে দুবাইয়ে ‘নিজের বিরুদ্ধেই’ মামলা বেনজীরের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
বাংলাদেশে প্রত্যর্পণ ঠেকাতে দুবাইয়ে ‘নিজের বিরুদ্ধেই’ মামলা বেনজীরের ছবির ক্যাপশন: বাংলাদেশে প্রত্যর্পণ ঠেকাতে দুবাইয়ে ‘নিজের বিরুদ্ধেই’ মামলা বেনজীরের
নিজস্ব প্রতিবেদক, শাহ আলম:-
বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আটকে দিতে নানা কৌশল নিচ্ছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এরই অংশ হিসেবে দুবাইয়ে ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে নিজের নামেই একটি মামলা করানো হয়েছে বলে জানা গেছে। মামলায় তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

দুবাইভিত্তিক একাধিক সূত্রের দাবি, মূল উদ্দেশ্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আইনি জটিলতা তৈরি করে বাংলাদেশে প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত বা বাধাগ্রস্ত করা।

তবে বেনজীর আহমেদের আইনি বিষয় তদারকির দায়িত্বে থাকা একজন প্রতিনিধি এ অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, নিজের লোক দিয়ে পরিকল্পিতভাবে মামলা করানোর তথ্য সঠিক নয়।

অন্যদিকে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন পর্যায়ে তৎপরতা জোরদার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রতিনিধিরা ইন্টারপোলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

সংশ্লিষ্টদের ধারণা, এই কূটনৈতিক ও আইনি তৎপরতার খবর পেয়েই নতুন আইনি কৌশল নেন বেনজীর। দুবাইয়ের এক ব্যবসায়ী জানান, তার বিরুদ্ধে সেখানে ব্যক্তিগত আর্থিক বিরোধ ও দেওয়ানি বিষয়ে নতুন মামলা হয়েছে।

ওই ব্যবসায়ীর দাবি, সংযুক্ত আরব আমিরাতের আইনে কারও বিরুদ্ধে আর্থিক বা সম্পত্তি-সংক্রান্ত মামলা চলমান থাকলে তাকে অন্য দেশে হস্তান্তরের প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। আর সেই সুযোগই কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।