ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ড্রাইভিং লাইসেন্সে চালু হলো পয়েন্ট কর্তন ব্যবস্থা, আইন ভাঙলেই শাস্তি ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
বিআরটিএ ছবির ক্যাপশন: বিআরটিএ
সড়ক পরিবহন আইন আরও কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কর্তনের ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

‎বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে মোট ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। কোনো চালক ট্রাফিক আইন লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে নির্ধারিত দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হবে।

‎সংস্থাটি জানিয়েছে, 'রোড সেফটি পেনাল্টি সিস্টেম (RSPS)' অ্যাপের মাধ্যমে এই পয়েন্ট কর্তনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে ট্রাফিক আইন ভঙ্গের তথ্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং সংশ্লিষ্ট চালকের লাইসেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে।

‎বিআরটিএ বলেছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

‎কর্তৃপক্ষ সকল চালককে ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।