ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক ছবির ক্যাপশন: কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার ভাগযোত মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটককৃত সৈকত মোল্লা উপজেলার পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাগযোত মাছ বাজারের জাহিদ নামের এক ব্যবসায়ীর দোকানের সামনে পাকা সড়কে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈকত মোল্লার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন এসআই সৈকত, এএসআই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সৈকত মোল্লার কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।