ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩ ছবির ক্যাপশন: ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন ) রাতে জেলার কোতোয়ালী মডেল থানাধীন ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,নগরের হাজী কাশেম আলী কলেজের পেছন এলাকার বাসিন্দা দীপু (২৫), কাজলী (৫০) ও সুমা আক্তার সেতু (২৬)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসি মাহাবুবুল হকের তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
এ ছাড়া মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।