ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন ছবির ক্যাপশন: কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন
জাহাঙ্গীর আলম:-
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি উৎসাহ প্রদানকে লক্ষ্য করে আয়োজিত “ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনতিজার শিশু বৃত্তির প্রতিষ্ঠাতা ও দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুলসুম সোলায়মান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, প্রধান আলোচক হিসেবে ছিলেন,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, দৈনিক ইনতিজার পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী সোহান, সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবিব সবুজ ও ডা. কামাল আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী সদর পরীক্ষা কেন্দ্রের সচিব অধ্যাপক মো. ওয়াজেদ আলী খান এবং এলেঙ্গা পরীক্ষা কেন্দ্রের সচিব ইসমাইল হোসেন।

অভ্যর্থনায় ছিলেন জাহাঙ্গীর আলম, দেবাশীষ কর্মকার, আব্দুর রহিম, বাবলু মিয়া ও জাতীয় সাংবাদিক সংস্থা ইউনিটের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

বক্তারা শিশুদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Responsive full-screen version:

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।