ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ময়মনসিংহে চেকপোস্টে বিদেশি পিস্তলসহ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
ময়মনসিংহে চেকপোস্টে বিদেশি পিস্তলসহ যুবক আটক ছবির ক্যাপশন: ময়মনসিংহে চেকপোস্টে বিদেশি পিস্তলসহ যুবক আটক
ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৩ জুলাই(শুক্রবার) রাত ১০টার দিকে নগরীর বলাশপুর হাক্কানীর মোড়ে স্থাপিত চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আলী হোসেন নেত্রকোণা জেলার পূর্বধলা থানার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করলে সন্দেহজনক আচরণের কারণে আলী হোসেনকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি যুক্তরাষ্ট্রে তৈরি। অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।