ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

খুলনায় দুর্বৃত্তদের হামলায় ভ্যানচালক সমীর ভট্ট নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত ছবির ক্যাপশন: খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত
খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রাম থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু দূরে তাঁর ব্যবহৃত ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
‎নিহত সমীর ভট্ট দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোদলা গ্রামের বাসিন্দা। তিনি রবীন ভট্টের ছেলে।
‎দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মোল্লাডাঙ্গা গ্রামের ইটলু মোল্লার বাড়ির পাশ থেকে সমীরের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তাঁর ব্যবহৃত ভ্যানটিও উদ্ধার করা হয়।
‎পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা সমীর ভট্টকে হত্যার পর তাঁর ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
‎মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।