কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতি বিশ্বজুড়ে নতুন সম্ভাবনার পাশাপাশি বড় ধরনের ঝুঁকিও তৈরি করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেলের বিশেষজ্ঞরা।
সম্প্রতি প্রকাশিত প্যানেলের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তির উন্নয়ন বৈজ্ঞানিক বোঝাপড়া এবং সরকারি নীতিমালা তৈরির গতিকে ছাড়িয়ে যাচ্ছে।
প্রতিবেদনটির সহ-সভাপতি Yoshua Bengio বলেন, "এআইয়ের সক্ষমতা বৈজ্ঞানিক বোঝাপড়া এবং সরকারগুলোর অভিযোজন ক্ষমতার চেয়েও দ্রুত এগিয়ে যাচ্ছে।" তিনি সতর্ক করে বলেন, নিরাপদ ও দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের জন্য এখনই কার্যকর বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন।
এদিকে António Guterres বলেন, বিজ্ঞান এখন আমাদের সামনে। আমরা আর বলতে পারি না যে আমরা জানতাম না। এখন এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, সেই দায়িত্ব আমাদের সবার।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গবেষণা ও শিল্পখাতে এআই বিপ্লব ঘটানোর সক্ষমতা রাখলেও ভুল তথ্য ছড়ানো, সাইবার হামলা, গোপনীয়তা লঙ্ঘন এবং উন্নত স্বয়ংক্রিয় এআই সিস্টেমের অপব্যবহার ঠেকাতে শক্তিশালী আন্তর্জাতিক
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরে এআই বিশ্বের অর্থনীতি ও কর্মসংস্থানে বড় পরিবর্তন আনবে। তাই উদ্ভাবনের পাশাপাশি নিরাপত্তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দেশ বাংলা টিভি ডেস্ক