ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টাঙ্গাইলে পৃথক অভিযানে তিন মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
টাঙ্গাইলে পৃথক অভিযানে তিন মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: টাঙ্গাইলে পৃথক অভিযানে তিন মাদক কারবারি আটক
টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (৬ জুলাই) জেলার টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ কলেজপাড়া এবং ঘাটাইল উপজেলার পূর্ব পাকুটিয়া এলাকায় পৃথক অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ কলেজপাড়ার বাসিন্দা মো. শিপন (২৮), তিনি মৃত আরফান আলীর ছেলে, একই এলাকার মো. মুন্না মিয়া (২৪), মো. মোজাম্মেল মিয়ার ছেলে, এবং ঘাটাইল উপজেলার পূর্ব পাকুটিয়া গ্রামের সাইফুল ইসলাম খান (৩৮), তিনি মৃত হাশেম আলী খানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবার দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।