ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে ১০১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
লিহাতীতে ১০১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক ছবির ক্যাপশন: লিহাতীতে ১০১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), টাঙ্গাইল জেলা কার্যালয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কালিহাতী থানার থানাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিএনসির অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। অভিযান চলাকালে থানাপাড়ার হালিম দারোগার বাড়ির ভাড়াটিয়া স্বপন সাহার বসতঘর ও ব্যক্তিগত তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচরে থাকা একটি পলিথিন মোড়ানো প্যাকেট থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

আটক স্বপন সাহা কালিহাতী উপজেলার খিলদা গ্রামের মৃত কানাই লাল সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।