ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে যুবকের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মধুপুর-ময়মনসিংহ মহাসড়কের রসুলপুর বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে মহাসড়কের পাশ দিয়ে চলাচলের সময় তিনি একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।