ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য ছবির ক্যাপশন: কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছাত্রদলের এক নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির জানালাও ভাঙচুর করা হয়। শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে দুপুরে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ভাষ্য, ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান আকন্দ ও তার পরিবারের সদস্যরা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্ত দল তার বাড়িতে এসে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ঘরের জানালা ভাঙচুর করা হয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সোলাইমান আকন্দ দাবি করেন, রাজনৈতিক বিরোধ ও বালুমহলের ব্যবসা দখলকে কেন্দ্র করে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।