ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত ছবির ক্যাপশন: বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
‎ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রোববার (১২ জুলাই) স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে, কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
‎বিশাখাপত্তনমের গাজুওয়াকা, মাঙ্গালাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালতাইর, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘারসহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা কম্পন অনুভব করেন। এছাড়া অনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসীমা জেলার কিছু এলাকাতেও ভূমিকম্পের প্রভাব পড়ে।
‎ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, এটি একটি অগভীর ও মৃদু ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে, অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে তুলনামূলক স্থিতিশীল হওয়ায় আতঙ্কিত হওয়ার কারণ নেই।
‎উল্লেখ্য, গত বছরের নভেম্বরে একই অঞ্চলে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবারও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।