ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মির্জাপুরে নৌভ্রমণ রূপ নিল ট্র্যাজেডিতে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই তরুণের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
মির্জাপুরে নৌভ্রমণ রূপ নিল ট্র্যাজেডিতে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই তরুণের ছবির ক্যাপশন: মির্জাপুরে নৌভ্রমণ রূপ নিল ট্র্যাজেডিতে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই তরুণের

নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দঘন নৌভ্রমণ মুহূর্তেই পরিণত হয়েছে শোকাবহ ঘটনায়। নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর সময় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর জেলার বাসিন্দা হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)

স্থানীয়দের ভাষ্য, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন তরুণ একটি নৌকায় করে মির্জাপুরের ঐতিহাসিক মহেড়া জমিদারবাড়ি ভ্রমণে আসেন। দিনব্যাপী ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর নিচু হয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার সংযোগ ঘটে। এতে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নদীপথে ঝুলন্ত বিদ্যুতের তারের ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।