ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ময়মনসিংহে ডিবির অভিযানে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ময়মনসিংহে ডিবির অভিযানে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: ময়মনসিংহে ডিবির অভিযানে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় পরিচালিত অভিযানে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নগরকুল এলাকার মো. আনোয়ার হোসেন (২২), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার মো. কামাল (৩০) এবং তেলীহাটি এলাকার মো. নাজমুল হাসান (২৬) গ্রেপ্তার হন।

অভিযানে তাদের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। উদ্ধারকৃত মদ ও জব্দ করা গাড়িসহ আলামতের মোট মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

ডিবি পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।